ITBP Constable Recruitment 2026: স্পোর্টস কোটায় ১২৬টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন বিস্তারিত
ITBP Constable Recruitment 2026: স্পোর্টস কোটায় ১২৬টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন বিস্তারিত ITBP Constable Recruitment 2026: আপনি কি খেলাধুলার সঙ্গে যুক্ত এবং সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। ইন্দো-তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)-এর পক্ষ থেকে স্পোর্টস কোটা (Sports Quota-2025/2026) এর অধীনে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন । এক নজরে ITBP কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ (Overview) সংস্থার নাম: ইন্দো-তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স (ITBP) পদের নাম: কনস্টেবল (জেনারেল ডিউটি - GD) কোটা: স্পোর্টস কোটা (গ্রুপ ‘C’, নন-গেজেটেড, নন-মিনিস্টারিয়াল) মোট শূন্যপদ: ১২৬টি পুরুষ প্রার্থীর জন্য: ৭২টি মহিলা প্রার্থীর জন্য: ৫৪টি আবেদনের মাধ্যম: অনলাইন অফিশিয়াল ওয়েবসাইট: recruitment.itbpolice.nic.in গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates) এই পদে আবেদন করার জন্য যে সমস্ত তারিখ মাথায় রাখা জরুরি, সেগুলি নিচে দেওয়া হলো: অ...