ITBP Constable Recruitment 2026: স্পোর্টস কোটায় ১২৬টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন বিস্তারিত
ITBP Constable Recruitment 2026: স্পোর্টস কোটায় ১২৬টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন বিস্তারিত
ITBP Constable Recruitment 2026: আপনি কি খেলাধুলার সঙ্গে যুক্ত এবং সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। ইন্দো-তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)-এর পক্ষ থেকে স্পোর্টস কোটা (Sports Quota-2025/2026) এর অধীনে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
এক নজরে ITBP কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ (Overview)
- সংস্থার নাম: ইন্দো-তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)
- পদের নাম: কনস্টেবল (জেনারেল ডিউটি - GD)
- কোটা: স্পোর্টস কোটা (গ্রুপ ‘C’, নন-গেজেটেড, নন-মিনিস্টারিয়াল)
- মোট শূন্যপদ: ১২৬টি
পুরুষ প্রার্থীর জন্য: ৭২টি
মহিলা প্রার্থীর জন্য: ৫৪টি
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট:
recruitment.itbpolice.nic.in
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
এই পদে আবেদন করার জন্য যে সমস্ত তারিখ মাথায় রাখা জরুরি, সেগুলি নিচে দেওয়া হলো:
অনলাইন আবেদন শুরু: ৩ অক্টোবর, ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর, ২০২৬
বয়স এবং যোগ্যতার কাট-অফ তারিখ: ১ নভেম্বর, ২০২৬
শূন্যপদ ও ক্রীড়া ডিসিপ্লিন (Vacancies & Sports Disciplines)
মোট ১২৬টি শূন্যপদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন
বয়সসীমা (Age Limit & Relaxation)
সাধারণ বয়স: আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে
। বয়সের ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন—
SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছরের ছাড় পাবেন
। সাধারণ/OBC/EWS প্রার্থীরা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫ বছরের ছাড় পাবেন
।
বেতনক্রম (Salary & Pay Scale)
নির্বাচিত প্রার্থীরা অত্যন্ত আকর্ষনীয় বেতনে চাকরি করার সুযোগ পাবেন। ৭ম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী এই পদগুলির বেতন কাঠামো নিচে দেওয়া হলো:
পে লেভেল: পে লেভেল-৩ (Pay Level-3)
বেতন স্কেল: ₹২১,৭০০ টাকা থেকে ₹৬৯,১০০ টাকা
। এছাড়াও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহারঘ ভাতা (DA), রেশন মানি, পোশাক ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে
।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত (Eligibility Criteria)
১. স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক (Madhyamik) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে
২. নির্দিষ্ট ক্রীড়া ইভেন্ট বা ডিসিপ্লিনে জেলা, রাজ্য, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের বা পদক অর্জনের বৈধ সার্টিফিকেট থাকতে হবে
আবেদন ফি (Application Fee)
সাধারণ, OBC ও EWS পুরুষ প্রার্থীদের জন্য: ১০০ টাকা
। মহিলা প্রার্থী এবং SC/ST প্রার্থীদের জন্য: সম্পূর্ণ বিনামূল্যে (কোনো আবেদন ফি লাগবে না) আবেদন করা যাবে
।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই পদে নিয়োগের ক্ষেত্রে বড় কোনো লিখিত পরীক্ষার ঝামেলা নেই বললেই চলে। সাধারণত নিচের ধাপগুলোর মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন:
১. ডকুমেন্টস ভেরিফিকেশন (Documentation): প্রথমে সমস্ত সার্টিফিকেট ও কাগজপত্র যাচাই করা হয়
২. শারীরিক মান পরীক্ষা (PST): উচ্চতা ও ছাতির মাপ নেওয়া হয়
৩. স্পোর্টস ট্রায়াল টেস্ট (Sports Trial Test): এটি একটি কোয়ালিফাইং প্রকৃতির টেস্ট
৪. স্পোর্টস অ্যাচিভমেন্ট মার্কস: খেলোয়াড়দের প্রাপ্ত পদক ও সার্টিফিকেটের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়
৫. মেডিকেল পরীক্ষা (Medical Examination): অবশেষে বিস্তারিত মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হয়
কীভাবে অনলাইনে আবেদন করবেন? (How to Apply)
আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারেন:
প্রথমে ITBP-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান:
recruitment.itbpolice.nic.in। হোমপেজে থাকা 'Sports Quota Recruitment 2026' লিঙ্কে ক্লিক করুন।
নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
এরপর ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং স্পোর্টস সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
প্রযোজ্য ফি অনলাইনে পেমেন্ট করে ফর্মটি ফাইনাল সাবমিট করুন।
পরিশেষে, ভবিষ্যতের সুবিধার্থে সাবমিট করা ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে সংরক্ষণ করুন।
🚨Disclaimer: আবেদন করার পূর্বে অবশ্যই ITBP-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে মূল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

Comments
Post a Comment